,

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু

news-image

জেলা প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের জোবেদা খাতুন (৯০), বাহার উদ্দিন (৬৫), ফুলপুরের দুলাল উদ্দিন (৬৫), মোসলেম উদ্দিন (৭৭), হালুয়াঘাটের রুহুল আমিন (৫৬), শেরপুর সদরের রহিমা বেগম (৫০), নেত্রকোনা বারহাট্টার মালেকা (৭২) ও জামালপুর সদরের রফিকুল ইসলাম (৭২)।

অন্যদিকে উগসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৬০), সুফিয়া জামান (৭০), ফুলপুরের সুলেমা (৫৭), মুক্তাগাছার শামসুন্নাহার (৬৪), তারাকান্দার আব্দুল খালেক (৬৮), নেত্রকোনার রোবিউল (৮০), জামালপুর সদরের জোবেদা বেগম (৫৫), ইসলামপুরের আব্দুর খায়ের (৬১), টাঙ্গাইল সদরের মনি (৫০) ও মধুপুরের জহর আলি (৮০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৪৭২ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।’

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬৯৪ টি নমুনা পরীক্ষা করে ৪৪৮ জন করোনা শনাক্ত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কসবায় ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১০০ কিশোরের সাইকেলসহ বিভিন্ন উপহার লাভ

মেসি কাপে এবার ১৬ ক্লাবের লড়াই

ভারতের সিইসিকে ঘিরে বিতর্ক, পদত্যাগের দাবি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

উন্নয়নকাজে জনভোগান্তি কমাতে কঠোর নির্দেশ

ট্রাম্প-শি বৈঠকে সম্পর্ক উন্নয়নে জোর

আরও চার ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

আদালতের নির্দেশের পরও হোয়াইট হাউসে সাংবাদিকদের বাধা

জাতিসংঘে শান্তিময় বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের

দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা