,

নারী সহপাঠীকে যৌন হয়রানি, তোলপাড় বুয়েট

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই ব্যাচের চার সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশের অন্যতম সর্বোচ্চ এই বিদ্যাপীঠে। এরইমধ্যে এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে।

ফেসবুকে যৌন হয়রানির এ ঘটনায় প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর সামাজিক অবক্ষয়ের কারণেই এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা।

অভিযুক্তদের সবাই সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী। এদের একজন জারিফ হোসেইন। যিনি একই ব্যাচের স্থাপত্য বিভাগের এক নারীকে শিক্ষার্থীকে উত্যক্ত করতে শুরু করেন। চাহিদামতো সায় না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়ে যান যৌন হয়রানি। ন্যাক্কারজনক এই কাজে তাকে সহায়তা করেন ৩ সহপাঠী- জাহিদ মনোয়ার চৌধুরী, জারিফ ইকরাম ও সালমান সায়ীদ।
এ নিয়ে ভুক্তভোগীর অভিযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরাধ করে পার পেয়ে যাবার অপসংস্কৃতি এবং মুল্যবোধের সংকটই এমন অবক্ষয়ের জন্য দায়ী বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা।

সন্তানকে শুধু ভালো ছাত্র হিসেবে না, ভালো মানুষ হিসেবে গড়ে তুলতেও অভিভাবকদের পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য