,

বিধিনিষেধ অমান্য করে রাতে জমায়েত, ভুরিভোজ

news-image

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিধিনিষেধ অমান্য করে জমায়েত হয়েছেন শতাধিক

মানুষ। করেছেন ভুরিভোজ। অনেকে অভিযোগ করেছেন, এটি ছিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের নান্দুহার এলাকার ব্যবসায়ী মো. মাহমুদ শনিবার রাতে এই আয়োজন করেন। আগামীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন বলে এলাকায় প্রচার রয়েছে।

তবে আয়োজনটি ঈদ পুনর্মিলনী ছিল না বলে জানিয়েছেন আয়োজক ও পুলিশ প্রশাসন। তারা বলছেন, করোনায় অসহায় মানুষদের সহায়তার জন্য করণীয় ঠিক করতে এ জমায়েত হয়। 

Bangladesh Pratidin

জানা যায়, উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের নান্দুহার এলাকার লেকভিউ রেস্তোরাঁয় শনিবার রাতে ৪নং ও ৫নং ওয়ার্ডের শতাধিক ব্যক্তিকে সপরিবারে আমন্ত্রণ করেন মো. মাহমুদ। রাতে লেকভিউ রেস্তোরাঁয় উপস্থিত হন আমন্ত্রিতরা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার আরোপিত বিধিনিষেধ অমান্য করে সেখানে একত্রিত হন তারা। রাতের খাবারও খান।

অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, আয়োজকরা করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচন করেন। সেখানে স্বরুপকাঠী থানার পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিও দেখা গেছে।

Bangladesh Pratidin

নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন বলেন, ‘সেখানে কোনো ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান হয়নি। করোনায় এলাকায় মানুষকে সহায়তা করার জন্য এলাকার লোক নিয়ে আলোচনা হয়েছে। পুলিশ টিম নিয়ে বিভিন্ন স্থানে টহল দেবার সময় আমি গিয়েছিলাম সেখানে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য