রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে হোটেল ধসে নিহত ১৭ , জীবিত উদ্ধার ৬

news-image

অনলাইন ডেস্ক : চীনের জিয়াংসু প্রদেশের সুজউ শহরে একটি হোটেল ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। আহত হয়েছে অন্তত পাঁচজন। ৩৬ ঘণ্টা উদ্ধার অভিযানের পর ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধসেপড়া হোটেলটির নাম সিজি কাইইউয়ান।

স্থানীয় সময় সোমবার বিকেলে চীনের পূর্বাঞ্চলের শহর সুঝাউতে সিজি কাইউয়ান নামে হোটেলটি ধসে পড়ে। প্রথমে একজন মারা যাওয়ার খবর দেওয়া হলেও পরে সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বাড়তে থাকে। তবে হোটেলটি ধসের কারণ হিসেবে উঠে এসেছে যে মালিক ঘন ঘন ভবনটির নির্মাণকাজ করত।

দেশটির গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, হোটেলটির মালিক ভবনটির কাঠামো বদলে ফেলায় এ ধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে।
স্থানীয় একজন বাসিন্দা জানান, ভবনটি তিনতলা ছিল, এরপর মালিক সম্প্রতি কয়েক বছর পর ভবনের উচ্চতা বাড়ান। হোটেলটি ৩০ বছরের পুরনো এবং ধসে পড়ার আগেও সেখানে নির্মাণকাজ চলছিল।

এদিকে চিয়াংসু প্রদেশের সরকার বলেছে যে, একটি তদন্তকারী দল দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে এবং অভিযুক্তরা ফৌজদারি অভিযোগের মুখোমুখি হবেন।
যে ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে পাঁচ জন আহত থাকলেও এখন তাদের অবস্থা স্থিতিশীল। একজন পুরোপুরি অক্ষত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু