,

পদ্মায় ধরা পড়লো ১৩ কেজির বোয়াল

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা-যমুনা নদীর মোহনায় ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

শুক্রবার দিবাগত মধ্য রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নিরাঞ্জন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

শনিবার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস আড়ৎএর মালিক সম্রাট শাহজাহান শেখ ডাকের মাধ্যমে ১ হাজার ৭শ টাকা কেজি দরে মোট ২২ হাজার ১শ টাকায় মাছটি কিনে নেন।

পরে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ৮শ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৪শ টাকায় বিক্রি করেন।

মাছটির ক্রেতা ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মায় এত বড় বোয়াল সাধারণত এখন খুব একটা পাওয়া যায় না। তাই মাছটি কিনে নিয়েই ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য