,

উইঘুরদের উপর চীনের ‌নিপীড়নমূলক নীতিকে সমর্থন ইমরানের

news-image

অনলাইন ডেস্ক : চীনে উইঘুর মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে বহু দেশই সরব। তবে সেখানে মুসলমানদের ওপর নিপীড়নের জন্য চীনকে নিন্দা জানাতে আগেই অস্বীকৃতি জানিয়েছিলো পাকিস্তান। এবার মুসলমানদের ব্যাপারে চীনের নিপীড়নমূলক নীতিকে ফের সমর্থন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

চীনের একদলীয় শাসনব্যবস্থারও প্রশংসা করে উইঘুরদের নিয়ে তিনি বলেন, নির্বাচনভিত্তিক গণতন্ত্র ব্যবস্থার তুলনায় এই একদলীয় শাসন সমাজের জন্য অনেক ভালো একটি মডেল। এছাড়া পশ্চিমা সংবাদমাধ্যম ও সরকারগুলোর কাছ থেকে শিনজিয়াংয়ের পরিস্থিতির যে বিবরণ পাচ্ছি চীনের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া বিবরণ তারচেয়ে ভিন্ন।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি উপলক্ষে ইসলামাবাদ সফররত বেইজিংয়ের সাংবাদিকদের কাছে ইমরান এই মত ব্যক্ত করেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ শিনজিয়াংয়ে চীনের কর্মকাণ্ডকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে। সেখানে উল্টোপথে হাঁটছে পাকিস্তান। কেননা চীনের দীর্ঘদিনের বন্ধু ও বাণিজ্য অংশীদার হচ্ছে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য