,

ঘরমুখো মানুষের ভিড় শিমুলিয়ায়

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাস নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এর আগেই বাড়ি ফিরতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দেখা দিয়েছে যাত্রীদের ঢল।

বুধবার ভোর থেকে দক্ষিণবঙ্গমুখী যাত্রীদের ঘাটে আসতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চাপ। ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই।

গণপরিবহন বন্ধ থাকায় ফেরিতে উঠে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। যাত্রী চাপে ফেরিতে ঠাঁই পাচ্ছে না জরুরি ও পণ্যবাহী পরিবহন।

এদিকে ঘাট ও ঘাটের প্রবেশমুখগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকলেও বিকল্প রাস্তায় অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে করে মানুষজনকে ঘাটে আসতে দেখা যাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরশেনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সুপার (বাণিজ্য) বসির আহমেদ জানান, এই নৌপথে চলছে ১৫টি ফেরি। সকালে ঘাট এলাকায় অপেক্ষায় ছিল ৪০০ বেশি গাড়ি। কঠোর লকডাউন শুরুর আগে মানুষ ঘাটে আসছে। যাত্রী পারাপারের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। যারা ঘাটে আসছে তারা পার হতে পারছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য