,

১০২ দিন পর ভারতে সংক্রমণ ৪০ হাজারের নিচে

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে মহামারীর তীব্রতা কমে এসেছে। দেশটিতে দৈনিক মৃত্যু ও সংক্রমণ দুটিই কমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কভিড আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন।

গত ১৯ মার্চের পর এই প্রথম ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হলো অর্থাৎ ১০২ দিন পর ৪০ হাজারের নিচে নামল। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭ জনে।

আগের দিনের মতো মঙ্গলবারও ভারতের দৈনিক মৃত্যু এক হাজারের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯০৭ জনের। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭ জনে।

সংক্রমণ এবং মৃত্যু কম হওয়ার পাশাপাশি কমেছে দৈনিক সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় তা ছিল ২ দশমিক ১২ শতাংশ। এক সপ্তাহের বেশি সময় ধরেই এই হার ৩ শতাংশের নিচে রয়েছে।

ভারতে করোনার টিকাদান কর্মসূচি জোর গতিতে এগিয়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ৫০ লাখের বেশি টিকা দেওয়া হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৩২ কোটি ৯০ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য