,

রংপুরের মিঠাপুকুরে অটোরিকশাকে ট্রাক্টরের ধাক্কা, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ২

news-image

রংপুর ব্যুরো : রংপুরে মিঠাপুকুর উপজেলার ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের মোসলেমবাজার এলাকায় বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় অন্তঃসত্ত্বা এক নারীসহ এক অটো চালক নিহত হয়েছে।
ররিবার দুপুরে মিঠাপুকুর উপহেলার মোসলেমবাজার এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির  উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, রংপুর মহানগরীর মর্ডান এলাকার অটোরিকশা চালক ওবায়দুল ইসলাম (৩৫) ও বাবু খাঁ এলাকার হাসিনা পারভিন (৩০)। হাসিনা পারভীন সাতমাসের অন্তঃসত্তা ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশা চালক ওবায়দুল ইসলাম যাত্রী অন্তঃসত্তা হাসিনা পারভিনকে নিয়ে মিঠাপুকুরের গড়েরমাথা হয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের মোসলেমবাজার এলাকায় যাত্রী নেয়ার জন্য অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি বালু বোঝাই ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম বাটুল জানান, সড়কের বাম পাশে দাঁড়িয়ে ছিল অটোরিকশাটি। এসময় পেছন থেকে বালু বোঝাই ট্রাক্টর এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে সড়কের পাশে ট্রাক্টর রেখে পালিয়ে যান চালক।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের ওসি আমিরুজ্জামান। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য