,

চট্টগ্রামে চোলাই মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার ৬

news-image

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে সন্ধান মিলেছে চোলাই মদ তৈরির কারখানার। অভিযানে ৭০৬ লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরির উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতার করা হয় মদ তৈরির ছয় কারিগরকে। তারা হলেন- উচিং থোয়াই মারমা, মাসাং মারমা, উথোয়াইচিং মারমা, মেতু মারমা, আছেমা মারমা, ইসাইমং মারমা। শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন খতিবেরহাট এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘রাঙামাটি ভিত্তিক চোলাই মাদক ব্যবসায়ীদের কয়েকজন নগরীতেই গড়ে তুলে চোলাই মদের কারখানা। তারা খতিবের হাট এলাকার পাঁচ তলা ভবনের দুটি ফ্ল্যাট ভাড়া করে তাতে মাদক কারখানা গড়ে তুলে। গত এক মাসে চট্টগ্রাম নগরী এবং আশপাশ এলাকায় হাজার লিটার মাদক বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল চোলাই মদ, মদ তৈরির সরঞ্জাম এবং উপকরণ জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ছয় চোলাই মদ তৈরির কারিগরকে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

ওসি বলেন, ‘রাঙামাটি থেকে চোলাই মদ পাচার করার সময় আইন শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার শঙ্কা থাকে। তাই নগরীতেই চোলাই মদের কারখানা বসায় মাদক সিন্ডিকেট। এ কৌশলে তারা অনেকটা সফলও হয়। এক বছর ধরেই তাদের কারখানায় তৈরি হয় চোলাই মদ।’

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯