,

নোয়াখালীতে আরও দুই মৃত্যু, নতুন শনাক্ত ১১৬

news-image

অনলাইন ডেস্ক : নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এদিকে জেলায় নতুন করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত বেড়ে ১০ হাজার ৬৮৫ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তের হার শতকরা ২৬ দশমিক ২৪ ভাগ।

শুক্রবার সকালে তথ্যগুলো নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৪৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে সদরের ৫২, সুবর্ণচরের চার, বেগমগঞ্জের ২৫, সোনাইমুড়ীর চার, চাটখিলের চার, সেনবাগের এক, কোম্পানীগঞ্জে ১৪ ও কবিরহাট উপজেলার ছয়জন রোগী রয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন সাত হাজার ৪১০ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৬৯ দশমিক ৩৫ ভাগ। আইসোলেশনে রয়েছেন তিন হাজার ১৪৩ জন ও শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন রোগী।

এদিকে নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান লকডাউন কার্যকর করতে নিয়মিত অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। শহরের গুরুত্বপূর্ণস্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯