,

কোম্পানীগঞ্জ ওবায়দুল কাদেরের বোনের বাসায় হামলার অভিযোগ

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোনের বাসায় বুধবার রাতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলার জন্য বসুরহাট পৌরসভার মেয়র সেতুমন্ত্রীর ভাই আবদুল কাদের মির্জার অনুসারীদের দায়ী করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার পাল্টাপাল্টি বিক্ষোভের ডাক দিয়েছে দুই পক্ষ।

বুধবার রাত ৮টার দিকে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন সেতুমন্ত্রীর ভাগ্নে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাংশের মুখপাত্র মাহবুব রশীদ মঞ্জু। এ হামলার প্রতিবাদে সেতুমন্ত্রীর ছোট বোন রোকেয়া বেগমের নেতৃত্বে রাত ১০ টায় বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি নিয়ে কোম্পানীগঞ্জ থানা ঘেরাও করা হয়।

মঞ্জু বলেন, কোম্পানীগঞ্জের অপরাজনীতির হোতা মেয়র আবদুল কাদের মির্জার সন্ত্রাসীবাহিনী রোকেয়া বেগমের ছেলে ফখরুল ইসলাম রাহাতের বাসায় হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। বসুরহাট বাজারের শত শত মানুষের সামনে কাদের মির্জার নেতৃত্বে তার সন্ত্রাসীবাহিনী হামলা চালিয়েছে।

বাসায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন মঞ্জু। এর পরপরই কাদের মির্জার একান্ত সহাকরী ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোম্পানীগঞ্জে একই স্থানে একই সময়ে সমাবেশের ডাক দেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিনের মোবাইল নম্বরে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯