,

বয়সের কারণে মির্জা ফখরুলের মতিভ্রম ঘটেছে: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বয়সের কারণে মতিভ্রম ঘটেছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। রবিবার দুপুরে চট্টগ্রম রাঙ্গুনীয়া উপজেলার বেতাগী বহলপুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের জমিসহ ঘরের কবুলিয়তনামা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সকল অর্জন শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। সবাই এখন এ অর্জনের প্রশংসা করছে। কিন্তু বিএনপি’র মহাসচিব অর্জন নিয়ে যে কথা বলছে তাতে মনে হচ্ছে বয়সের কারণে মতিভ্রম ঘটেছে। বিএনপি’র ডাক্তারদের সংগঠন ড্যাবকে অনুরোধ জানাবো মির্জা ফখরুলের মানসিক চিকিৎসা করাতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মমিনুর রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি, রাঙ্গুনীয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, মেয়র শাহজাহান সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে রাঙ্গুনীয়া প্রান্ত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও উপকারভোগী জাহানারা বেগম প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দুই দফায় ১৬৫টি গৃহহীন অতিদরিদ্র পরিবারের মাঝে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর নির্মাণ করে হস্তান্তর ও দলীয়ভাবেও আরও কিছু ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

অনুষ্ঠানে ড. মাহমুদ বলেন, দেশের দরিদ্র মানুষের সংখ্যা ৪১ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বিএনপি এবং তাদের মিত্ররা এ উন্নয়ন দেখতে পায় না।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬