শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশগামী কর্মীরা টিকায় অগ্রাধিকার পাবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। কারণ টিকা না নিয়ে বিদেশে গিয়ে কোয়ারেন্টিনের জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে প্রবাসীদের। ফলে বিদেশে কর্মী পাঠানো কমে যাচ্ছে। এ কারণে সরকার তাদের জন্য টিকার ব্যবস্থা করেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে বিদেশগামী কর্মীদের টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে টিকা প্রদানের জন্য ১০ ক্যাটাগরির নাগরিকদের কথা উল্লেখ করা হয়েছে। এতে ৩ নম্বরে বিদেশগামী কর্মীদের কথা আছে।

আগামী ১৯ জুন চীন সরকারের উপহারের ১১ লাখ টিকা দেয়া শুরু হবে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল এবং জেলা সদর হাসপাতাল বা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কেন্দ্রে টিকা দেয়া হবে।

বিদেশগামী কর্মীদের সহজে টিকা প্রদানের চেষ্টা করা হচ্ছে জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, প্রবাসীকল্যাণমন্ত্রী উদ্যোগী হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন। এর ফলে বিদেশগামী কর্মীরা অগ্রাধিকার সুবিধা পাবেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা