,

ছাত্রলীগ নেতা সোহেল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসী হামলায় সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহেল রানা হত্যা মামলার প্রধান আসামি হাজী নুর হোসেন (৬০)-কে গাইবান্ধা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আবু সায়েম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর ২৮ নভেম্বর রাতের আঁধারে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী হাজিপাড়ায় জমি বিরোধকে কেন্দ্র করে পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক সোহেল রানাক (২৮)-কে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় নিহত হন ছাত্রলীগ নেতা সোহেল রানা। এ ঘটনায় নিহতের বাবা রফিক উদ্দিন বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা (নং ৩৭/২০) দায়ের করেন। গ্রেফতার হাজী নুর হোসেন অন্তত অর্ধডজন মামলার আসামি। তিনি থানা সেন্টার এলাকার মৃত আহমদ শফির পুত্র।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, সোহেল হত্যা মামলার আসামিরা আত্মগোপনে চলে যাওয়ায় পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। এরপর উন্নত প্রযুক্তি ব্যবহার করে গাইবান্ধা সদর থানা পুলিশের সহায়তায় মামলার প্রধান আসামি নুর হোসেনকে গ্রেফতার করা য়েছে। তাকে চকরিয়ায় নিয়ে আসার ব্যবস্থা নেয়া হচ্ছে। অপরাপর আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে জান্তার ভয়াবহ বিমান হামলায় নিহত ৫০, জাতিসংঘের তীব্র ক্ষোভ

সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ পেলেন ফেরদৌস আহমেদ মিষ্টি

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি