,

বাড়তি ভাড়া দিতে না চাওয়ায় যাত্রীর মাথা ফাটালেন হেলপার

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাদুরতলা বড় গ্যারেজ এলাকা থেকে বহদ্দারহাট পুলিশ বক্স পর্যন্ত দূরত্ব আনুমানিক ১ কিলোমিটার। সাধারণ সময়ে ভাড়া ৫ টাকা। কিন্তু গাড়ির হেলপার ১০ টাকা দাবি করেন যাত্রীর কাছে। তা দিতে অপারগতা প্রকাশ করায় যাত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেন হেলপার।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ ঘটনার একটি ভিডিও। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি শনিবার দুপুরে নগরের বহদ্দারহাট মোড় এলাকার।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি গাড়ির দরজায় মাথায় হাত দিয়ে বসে আছেন। তার মাথা ফেটে রক্ত ঝড়ছে। গাড়ির যাত্রীরা হেলপারকে ধরার চেষ্টা করছেন। গাড়িটি নগরের কালুরঘাট থেকে নিউ মার্কেট (১ নম্বর রুট) পর্যন্ত চলাচল করে। গাড়ির নাম্বার চট্টমেট্রো চ: ১১-২৩১৪।
এক প্রত্যক্ষদর্শী বলেন, লোকটি কাছাকাছি দূরত্বেই নেমে গিয়েছিলেন। ৫ টাকা ভাড়া দেওয়ার পর গাড়ির হেলপার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরে লোকটি গাড়ি থেকে নেমে যাওয়া সময় হেলপার দৌঁড়ে গিয়ে গাড়ি পরিস্কার করার ব্রাশ দিয়ে তার মাথায় আঘাত করে।

প্রায় প্রতিদিনই এই রুটে ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। ঘটনার দিনও গাড়িতে যাত্রীর সংখ্যা বেশি ছিল। প্রতি সিটে দুইজন করে বসেছে। আবার দাঁড়িয়েও ছিলেন অনেকে। তারপরও তারা দ্বিগুণ ভাড়া আদায় করছিল। সাধারণত ভাড়া ৫ টাকা হলেও সরকারের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধিতে ৮ টাকা হওয়ার কথা। কিন্তু এই রুটের প্রতিটি গাড়িতেই দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে।

বহদ্দারহাট পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত এসআই অধীর চৌধুরী বলেন, গত পরশু একাধিক ঘটনা ঘটেছে। সবগুলোই ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে। যাত্রীর মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা আমার নজরে আসেনি।

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬