,

মিতুর সন্তানদের পিবিআই’র হাজির করার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : এসপি বাবুল আকতার ও মাহমুদা খানম মিতু দম্পতির দুই সন্তান আকতার মাহমুদ মাহির ও তাবাসসুমকে ১৫ দিনের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র আবেদনের প্রেক্ষিতে রবিবার এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত।

পিবিআই’র একাধিক সূত্র জানায়, মিতু হত্যা মামলার অন্যতম সাক্ষী মাহির ও তাবাসসুমের সাক্ষ্যগ্রহণ করার জন্য দাদা ও চাচাকে একাধিক বার অনুরোধ করা হয়। কিন্তু তারা বাবুল দম্পতির সন্তানদের হাজির না করে লুকিয়ে রাখে। তাই তাদের হাজির করতে আদালতে আবেদন করা হয়। আদালত ১৫ দিনের মধ্যে তাদের হাজির করার জন্য নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আলোচিত মিতু হত্যা মামলার সাক্ষীদের অন্যতম আকতার মাহমুদ মাহির ও মেয়ে তাবাসসুম। তাই তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী সংস্থা পিবিআই’র পক্ষ থেকে বাবুল আকতারের পিতা ওয়াদুল মিয়া এবং ভাই হাবিবুর রহমান লাবুকে মৌখিক ভাবে অবহিত করা হয়। সর্বশেষ ২৭ মে লাবুকে ফের অনুরোধ করা হলেও ১৩ জুন তাদের পিবিআই’র কাছে আনার আশ্বাস দেন। কিন্তু তাদের হাজির না করায় রবিবার আদালতে আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান মিতু দুই সন্তানকে ১৫ দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তার কাছে হাজির করার নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুনের পাঁচ বছর পর পিবিআই’র তদন্তে এ খুনের সাথে বাবুল আকতারের সংশ্লিষ্টতার পায়। পরে পুরনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নতুন করে মামলা দায়ের করা হয়। যাতে আসামি করা হয় বাবুল আকতারসহ আট জনকে।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু