বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার রাহিমার কোলে এলো রহমত-বরকত-নেয়ামত

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় একসঙ্গে তিন ছেলে সন্তান জন্ম দিয়েছেন রাহিমা বেগম (৩২)। তবে পূর্ণ গর্ভধারণের আগে সন্তান জন্ম হওয়াতে তিনজনের জীবন ঝুঁকিতে রয়েছে। এ তথ্য জানিয়েছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডা. বশির আহমেদ।

রাহিমা বেগম পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মিরাজ হোসেনের স্ত্রী। মিরাজ হোসেন একজন মৎস্য শ্রমিক। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বরগুনার পাথরঘাটায় বেসরকারি শাপলা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। মিরাজ-রাহিমা দম্পত্তির আরও দুজন মেয়ে রয়েছে।

ভূমিষ্ঠ হওয়ার পরপরই মহাখুশিতে সদ্য ভূমিষ্ঠদের নামও রেখেছেন দাদি ও নানি। তাদের নাম হলো রহমাত উল্লাহ, বরকত উল্লাহ ও নেয়ামত উল্লাহ। নাতিদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা তাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।

শাপলা ক্লিনিকের ব্যবস্থাপক মো. মিলন বলেন, ‘মঙ্গলবার ভোর ৫টার দিকে প্রচণ্ড ব্যথা নিয়ে রাহিমা বেগমকে তার স্বজনরা ক্লিনিকে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তি নিয়েছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করা হয়েছে। ভূমিষ্ঠ হওয়া থেকে তিন শিশুকে অক্সিজেনে রাখা হয়েছে। তবে মা রহিমা বেগম সুস্থ আছেন।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা