,

রাজধানীতে বৃষ্টির জমা পানিতে বিদ্যুতের তার, দুই রিকশাচালকের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকায় মঙ্গলবার ভোর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন সড়কে পানি জমে যায়। উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডেও জমেছিল পানি, যাতে পড়েছিল বিদ্যুতের তার। সেখানে পানির ভেতর থেকে রিকশা সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন দুই রিকশাচালক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার মারা যাওয়া এই রিকশাচালক হলেন মো. আব্দুর রাজ্জাক (৫০) ও মো. জিয়া (৪৫)। মৃত আব্দুর রাজ্জাক কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলোর বারঘরিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে। আর জিয়া সিরাজগঞ্জের ডেউপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির পানির নিচে বিদ্যুতের তার পড়ে ছিল। পানি থেকে রিকশা সরাতে গিয়ে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে পাশের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে, সেখান থেকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য