,

রাজশাহীতে আইসোলেশন থেকে পালিয়েছে করোনা পজিটিভ রোগী

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে পালিয়েছে আঙ্গুরা বেগম (৫৫) নামে এক নারী। তিনি করোনা পজিটিভ। সোমবার সন্ধ্যার আগে তিনি হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে পালিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম রবিন।

আঙ্গুরা বেগম উপজেলার বড়াল আদর্শ গুচ্ছ গ্রামের বাসিন্দা হাসান আলীর স্ত্রী। তিনি পেশায় একজন গৃহিণী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম রবিন জানান, করোনার সব ধরনের উপসর্গ নিয়ে আঙ্গুরা বেগম সোমবার সকালে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসেন। এসময় এক্স-রে রিপোর্টে ফুসফুসে সংক্রমণ থাকায় তার করোনা অ্যান্টিজেন পরীক্ষা করা হয়।
অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ আসলে আঙ্গুরা বেগমকে চিকিৎসা সেবা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়। সেখান থেকে তিনি সোমবার সন্ধ্যার আগে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য