,

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বেতন নেবেন না

news-image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ও মন্ত্রিপরিষদের মন্ত্রীরা তিন মাস বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সামনের সারির কর্মী ও মালয়েশীয় জনগণের সঙ্গে সংহতি প্রকাশে বেতন নেয়া থেকে বিরত থাকবেন তারা।

গতকাল ৩১ মে নিউ স্ট্রেইটস টাইমস এ খবর প্রকাশ করেছে। এদিকে, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের সাথে সংহতি প্রকাশ করে বেতনের কিছু অংশ করোনা রিলিফ ফান্ডে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারাও।

সোমবার মালয়েশিয়ার জনগণ ও ব্যবসায়ীদের সহযোগিতার জন্য পেমারকাসা প্লাস নামে নতুন অর্থনৈতিক প্যাকেজ ঘোষণার সময় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন জানান, করোনা সংক্রান্ত ব্যয় মোকাবেলার জন্য গঠিত জাতীয় দুর্যোগ ত্রাণ তহবিলে তাদের এই বেতনের অর্থ প্রেরণ করা হবে।
মঙ্গলবার থেকে সারা মালয়েশিয়ায় দুই সপ্তাহের জন্য লকডাউন কার্যকর হতে যাচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, ‘লকডাউন কার্যকর করার সিদ্ধান্তটি কঠিন কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ। করোনার সংক্রমণের শেকল ভাঙতে সরকার প্রায় সকল অর্থনৈতিক ও সামাজিক খাত বন্ধ করে দিয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য