,

ভূমিকম্পের জন্য আতঙ্কিত হবেন না

news-image

অনলাইন ডেস্ক : সিলেটে গত দুদিনে দফায় দফায় ভূমিকম্প হয়েছে। এতে সিলেবাসীকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভূমিকম্পের জন্য আপনারা আতঙ্কিত হবেন না, সচেতনতা বজায় রাখুন।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘গতকাল সিলেটে পরপর চারটা ভূমিকম্পের কথা শুনলাম। বিকালে শুনলাম মোট ছয়টা ছোট ছোট ভূমিকম্প হয়েছে। আজকে সকালেও একটা ভূমিকম্পের খবর পেলাম, মোট সাতটা। এতে অনেকেই আতঙ্কিত। কারণ, অনেক সময় মনে হয়, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের জন্য আপনারা আতঙ্কিত হবেন না, সচেনততা বজায় রাখুন।’

তিনি বলেন, ‘যখনই এ ধরনের ভূমিকম্প হবে তখন নিরাপত্তা যেখানে আছে সেখানে যান। পুলিশের ৯৯৯ নম্বরটা মনে রাখবেন, যদি আপনার এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন।’
ভূমিকম্পে নিজ জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা আগের যুগে দৌড়ে মাঠে ছুটে যেতাম। আমরা সঙ্গে সঙ্গে খোলা আঙিনায় গিয়ে দাঁড়াইতাম, আল্লাহ আল্লাহ করতাম। সেই পুরনো নীতি আপনারা চেষ্টা করতে পারেন।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভূমিকম্প নিয়ে আলোচনা করেছেন এবং এ নিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শও দিয়েছেন।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে প্রস্তুত থাকার জন্য ফায়ার ব্রিগেডার ও হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে মোমেন বলেন, ‘ফায়ার ব্রিগেডার তারা যেন যথেষ্ট সতর্কতা অবলম্বন করেন। আর হাসপাতাল কর্তৃপক্ষকে বলছি, আপনারা কিছু বাড়তি সিট প্রস্তুত রাখেন, যদি প্রয়োজন হয়; ফার্স্ট এইডের জন্য যেগুলো প্রয়োজন হয় সেগুলো যেন রেডি থাকে। মোট কথা হচ্ছে, আতঙ্কিত হবেন না।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা