,

খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার সকালে ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল। আজ ৩০ মে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া জ্বরে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকেরা অক্লান্ত পরিশ্রম করে তাঁর চিকিৎসা করছেন। চিকিৎসকদের সুচিকিৎসায় খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে। তাঁর জ্বর আর আসবে না বলে চিকিৎসকেরা আশা করছেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দুঃখ হয়, যে নেত্রী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর কারা–নির্যাতন ভোগ করেছেন, তাঁকে চিকিৎসার জন্য সুযোগ দেওয়া হয় না। বারবার বলা হয়েছে, তাঁর অ্যাডভান্সড (উন্নত) চিকিৎসা দরকার। সেটা একটা অ্যাডভান্সড চিকিৎসা সেন্টার করা প্রয়োজন। কিন্তু সরকার প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাঁকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে।’

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৭ এপ্রিল ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। করোনায় সংক্রমিত হওয়ার ২৭ দিন পর তাঁর করোনা ‘নেগেটিভ’ আসে। এখনো তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, দেশে নিবর্তনমূলক শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। দুর্ভাগ্য, এই জাতি লড়াই করেছিল একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য। কিন্তু অত্যন্ত সচেতনভাবে সেই উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আবার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ছদ্মবেশে কাজ করা হচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘শুধুমাত্র বিএনপি নয়, সমগ্র জাতি ফ্যাসিবাদের ভুক্তভোগী। তারা আমাদের স্বাধীনতা, বাক্স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি