,

‘সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সহযোগিতা দেবে ইরান’

news-image

অনলাইন ডেস্ক :সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সব রকম সহযোগিতা দিতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় বাশার আসাদের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ প্রস্তুতি ঘোষণা করেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন বাকেরি।

তিনি শনিবার আসাদকে পাঠানো এক বার্তায় বলেন, সিরিয়ার পুনর্গঠন এবং সন্ত্রাসবিরোধী যুদ্ধে ক্ষতিগ্রস্ত অন্যান্য খাতে দুর্দশা কাটিয়ে উঠতেও দামেস্কের পাশে থাকবে তেহরান।

সিরিয়া ও ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে ‘কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ’ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও সিরিয়ার প্রেসিডেন্টকে আশ্বাস দেন জেনারেল বাকেরি।

এর আগে সিরিয়ায় সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির জনগণ ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অভিনন্দন জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় বলেছে, সফলভাবে নির্বাচন অনুষ্ঠান ও তাতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সিরিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা এবং দেশটির পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বুধবার অনুষ্ঠিত সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল-আসাদ ৯৫.১ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। তিনি এক কোটি ৩৫ লাখ ৪০ হাজার ৩৬০ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য