,

বিশ্বের সমগ্র জনগোষ্ঠীর ৭০ শতাংশ টিকা না পেলে করোনা নির্মূল সম্ভব নয়

news-image

অনলাইন ডেস্ক : গোটা দুনিয়ার মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে সবকিছু, কবে কাটবে করোনার গ্রাস। খুব দ্রুতই যে নয় তা জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ রিজিওনাল ডিরেক্টর হান্স ক্লুগ।

তিনি জানিয়েছেন, বিশ্বের সমগ্র জনগোষ্ঠীর ৭০ শতাংশের টিকাকরণ না হওয়া পর্যন্ত করোনাকে নির্মূল করা সম্ভব নয়। এসময় তিনি ভারতে পাওয়া বি.১৬১৭ স্ট্রেনের সংক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বিশ্বের বেশিরভাগ দেশেই এখনও টিকাকরণের বেশিরভাগটাই বাকি রয়েছে। ক্লুগ যে অঞ্চলের দায়িত্বে আছেন সেখানের মধ্যে রয়েছে এশিয়ার কিছু দেশ। এসব দেশে জনসংখ্যার প্রায় ২৬ শতাংশ সবে করোনার টিকার এক ডোজ পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এক ডোজ পেয়েছেন ৩৬.৬ শতাংশ মানুষ। দুই ডোজ সম্পূর্ণ হয়েছে মাত্র ১৬.১ শতাংশের। অর্থাৎ ৭০ শতাংশ পৌঁছাতে এখনও ঢের দেরি।

এমন অবস্থায় সেই মাস্ক, স্যানিটাইজার এবং শারীরিক দূরতেবিধি পালনকেই একমাত্র উপায় বলে জানাচ্ছেন হান্স ক্লুগ। তিনি বলছেন, সবাইকে সতর্ক থাকতে হবে। আসুন আমরা একসঙ্গে মিলে করোনাকে লাল কার্ড দেখাই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য