,

আশা পূরণ হয়নি সাকিবের

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে অনায়াস দুই জয়ে এগিয়ে যাওয়ার পর শেষ ম্যাচটায়ও হেসেখেলে জিতবে টাইগাররা, ধারণা করেছিলেন সবাই।

কিন্তু দ্বিতীয় ম্যাচে ১০৩ রানের জয় পাওয়া স্বাগতিক দল হোয়াইটওয়াশ করতে নেমে তৃতীয় ও শেষ ওয়ানডেতে উল্টো পেয়েছে ৯৭ রানের বড় হারের স্বাদ। তাতে ২-১ ব্যবধানে তারা শেষ করেছে সিরিজ।

বাংলাদেশ সিরিজ জিতেছে, এটা ভালো দিক। কিন্তু দলের সামগ্রিক পারফরম্যান্সে পুরোপুরি খুশি হতে পারছেন না সাকিব আল হাসান। শনিবার মোহামেডানের জার্সি উম্মোচন অনুষ্ঠানে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ ঝরে পড়লো তার কণ্ঠে।

নিজের এবং দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা অসন্তুষ্টির সুরে সাকিব বলেন, ‘অবশ্যই আমি যেটা আশা করেছি, তা হয়নি। কিন্তু এটা নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে এমনটা আর না হয়। এটাই গুরুত্বপূর্ণ।’

সাকিব যোগ করেন, ‘আমার তো মনে হয় প্রথমবার আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতলাম। খুবই ভালো। অবশ্যই ৩-০ হলে ভালো হতো। কিন্তু শ্রীলঙ্কা যদি ভালো খেলতো, তাহলে ফল অন্য হতে পারতো।’

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা