,

কাদের মির্জার অনুসারীদের হামলা : ছাত্রলীগের ২ নেতা আহত

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের বিবদমান দ্বন্দ্বের জের ধরে হামলায় ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানা ব্রিজসংলগ্ন নিউ মা ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি (৪২) ও সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন (৪৫)। এ সময় নিউ মা ফার্মেসির মালিক রতন চন্দ্র দাসও (৩২) আহত হন।

আহতরা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী হিসেবে পরিচিত।

বাজারের ব্যবসায়ীরা জানান, রাত ১০টার দিকে বসুরহাট রূপালী চত্বরের দিক থেকে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও কুপিয়ে ওই তিনজনকে আহত করে। পরে হামলাকারীরা পৌর ভবনের দিকে চলে যায়।

সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, বুধবার বিকালে আবদুল কাদের মির্জা চরহাজারী ইউনিয়নের একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়াকালে ‘দুই-একটারে সাইজ’ করতে উসকানিমূলক বক্তব্য দেন।

তিনি দাবি করেন, কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী কেচ্ছা রাসেল, খান সাহাব, শিপন, ফখরুল, ওয়াসিম, রাজুসহ অস্ত্রধারী সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬