,

জলোচ্ছ্বাসে রামপালে ভেসে গেছে কোটি টাকার চিংড়ি ঘের

news-image

মোংলা প্রতিনিধি : ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯শ ১৭টি চিংড়ি ঘের তলিয়ে গেছে।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবীর হোসেন জানিয়েছেন, জলোচ্ছ্বাসে ভেসে গেছে প্রায় কোটি টাকার মাছ।

এ ছাড়া, দুপুরের দিকে পানির প্রচণ্ড চাপে রামপালের একটি বাঁধ ভেঙে যায়। উপজেলার বগুড়া নদীর পাড়ের বাঁধের ১শ মিটার জায়গা ভেঙে পানি ঢুকে পড়ে হুড়কা ইউনিয়নে। এতে মুহূর্তের মধ্যে পানিবন্দী হয়ে পড়েন ওই এলাকার প্রায় ২শ পরিবার।

ইউএনও মোহাম্মদ কবীর হোসেন জানান, বাঁধ ভাঙার খবর পেয়ে বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক বিকেলে রামপালে ছুটে আসেন। এরপর ওই এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। জেলা প্রশাসকের নির্দেশনায় বিকেলেই বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়।

ইউএনও মোহাম্মদ কবীর হোসেন বলেন, উপজেলার সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন, রাতে না হয় বৃহস্পতিবার সঠিক তথ্য পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য