,

অপেশাদার কথোপকথন: পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : অপেশাদার কথোপকথনের অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন- রাজশাহী র‌্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হক ও রাজশাহী মহানগর পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক আচরণবিধি লঙ্ঘন করায় পুলিশের ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। বিধি অনুযায়ী খোরপোষ ভাতাপ্রাপ্য হবেন।

সম্প্রতি পুলিশের এলিটফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) একযোগে ৪৮ জন পুলিশ সুপারকে পদায়নের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রেকর্ড ফাঁস হয়। যেখানে অপেশাদার কথোপকথন হয়েছে। অভিযোগ রয়েছে ওই কথোপকথনে জড়িত দু’জন কর্মকর্তা হলেন- রাজশাহী র‌্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হক এবং রাজশাহী মহানগর পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য