,

মিঠুনকে এবার জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে উসকানিমূলক ডায়ালগের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। সোমবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ।

খবরে বলা হয়, চলতি সপ্তাহেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।

গত ৯ মার্চ ব্রিগেডের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ওই সভায় তিনি বলেছিলেন,‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’

এরপর বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নানা ‘হিট’ সংলাপ শোনা গিয়েছিল মিঠুনের মুখে।

গত ৬ মে মানিকতলা থানায় তার বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে বাংলা সিটিজেন্স ফোরাম।

মামলার এজাহারে বলা হয়, মিঠুনের ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গে সন্ত্রাস শুরু হয়েছে। মৃত্যু হয়েছে অনেকের। এই অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা মামলার শুনানিতে জানতে চেয়েছিল শিয়ালদহ আদালত। পুলিশকে ১ জুনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারক।

এরপরই মিঠুনের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহেই মিঠুনকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারে কলকাতা পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য