,

আপনজনের প্রতি অভিমান স্থায়ী হতে পারে না : কাদের মির্জা

news-image

নিউজ ডেস্ক : আপনজনের ওপর অভিমান কখনো স্থায়ী হতে পারে না বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শনিবার বিকালে ওবায়দুল কাদেরের সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন আবদুল কাদের মির্জা। পরে ফেসবুক স্টাটাসে এ মন্তব্য করেন কাদের মির্জা।

কাদের মির্জা বলেন, আমার পিতৃসমতুল্য সহোদর বড় ভাই। বাংলাদেশের মেধাবী রাজনীতির প্রতীক যিনি তৃণমূল থেকে নিজ মেধা ও শ্রমে এশিয়ার অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে পদাস্থিত হয়েছেন। বাংলাদেশের মন্ত্রীপরিষদের অন্যতম সফল মন্ত্রী হয়েছেন।

আমরা সর্বদা রাজনীতি করেছি জনগনের জন্য জনকল্যাণের জন্য। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, ইনশাহ আল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের জন্য নিজেদের নিয়োজিত রাখবো।

মানুষের মান অভিমানের মধ্যে মানব জীবন রচিত হয়। আপনজনের প্রতি সাময়িক অভিমান হলেও তা কখনো স্থায়ী হতে পারে না। সকল গ্লানি ভুলে শান্তির কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে একত্রিত হতে আহ্বান জানাচ্ছি। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

সম্প্রতি ওবায়দুল কাদেরের সঙ্গে ছোটভাই আবদুল কাদের মির্জার সম্পর্কের ব্যাপক অবনতি হয়। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফার সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে। এছাড়া কাদের মির্জা বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে বড়ভাইয়ের কড়া সমালোচনা করেন। বিব্রতকর এই অবস্থার মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে বিষয়টি সুরাহার দায়িত্ব দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। এর অংশ হিসেবেই কাদের মির্জা বড়ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন।

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬