,

বান্দরবানে ঘরে থেকে প্রবাসীর স্ত্রী-ছেলে-মেয়ের লাশ

news-image

লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বসতঘরে স্ত্রী-সন্তানসহ তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি স্বজনরা জানতে পারেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তার সন্তান রাফি (১৩) ও নুরি (১০ মাস)।

পুলিশ ও নুর মোহাম্মদের ছোটভাই আব্দুল খালেক জানান, নুর মোহাম্মদের শয়নকক্ষে তার স্ত্রী ও ছোটসন্তান নুরির লাশ ও বড় মেয়ে রাফির লাশ তার রুমে পড়ে ছিল৷

আব্দুল খালেক বলেন, সারাদিন কোনো সাড়া-শব্দ না পেয়ে ও ঘরের মূল ফটকের দরজা বন্ধ থাকায় সন্ধ্যা ৭টায় ঘরের পেছনের জানালা দিয়ে উঁকি দিলে নুর মোহাম্মদের রুমে তার স্ত্রী ও ছোট সন্তানকে দেখা যায়। বিষয়টি তারা লামা থানাকে অবহিত করেন। পরে রাত ৮টা ১৫ মিনিটে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে লামা থানা পুলিশ ঘরের মূল ফটকের তালা ভেঙে লাশগুলো উদ্ধার করেন।

লামা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, লামা পৌরসভার মেয়রসহ শত শত লোকজন এ মর্মান্তিক ঘটনা দেখতে নুর মোহাম্মদের বাড়িতে ভিড় জমান।

সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

এদিকে শুক্রবার দুপুরে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অলি কাটার ঝিরিতে লেবুবাগানে এক মোটরসাইকেল চালকের গলিত লাশ উদ্ধার করে লামা থানা পুলিশ। লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান সেখানে অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু