,

স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও মার্কেট খোলা যাবে

news-image

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ালেও এর আওতামুক্ত থাকছে দোকানপাট ও বিপণিবিতান। কিছু কিছু খুললেও এখনো বন্ধও আছে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান।

গতকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে দোকান বা বিপণিবিতান খোলার পরিমান বাড়লেও যেগুলো বন্ধ আছে, সেগুলো খুলতে শুরু করবে আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে। এদিকে, বিভ্রান্তি অন্য জায়গায়। গতকাল রোববার প্রকাশিত প্রজ্ঞাপনে দোকানপাট ও বিপণিবিতান খোলা থাকবে কি না যে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

তবে, দোকান-পাট খোলা রাখা যাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি জানান, গতকাল রোববার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে তার কথা বলার সুযোগ হয়। ফরহাদ হোসেন জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও মার্কেট খোলা যাবে।

হেলাল উদ্দিন আরও জানান, কিছু বিপণিবিতান খুলেছে। বাকিগুলো চলতি সপ্তাহের শেষের দিকে খুলবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

বুধবার থেকে মার্কেট খোলার বিষয়ে নোটিশ দেওয়া আছে রাজধানীর নিউমার্কেটে। আগামীকাল মঙ্গলবার সাপ্তাহিক ছুটি শেষ হলে মার্কেট খোলা হবে বলে জানান ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য