,

করোনায় মারা গেলেন জি ২৪ ঘণ্টা সম্পাদক

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে কলকাতার মেডিকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জি ২৪ ঘণ্টা গণমাধ্যমের এই সম্পাদক।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকজন জানান, গত ১৪ এপ্রিল তার করোনা ধরা পড়ে। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু তারপর ফের অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। প্রথমে তাকে ভেন্টিলেশনে তারপরে একমো ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

১৪ এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছিলেন অঞ্জন। সেখানে লিখেছিলেন, ‘অবশেষে আমার কাছেও এল। কোভিড পজিটিভ। সতর্কতা হিসেবেই হাসপাতালে ভর্তি হয়েছি। খুব খারাপ সময় যাচ্ছে। সবাই সাবধানে থাকুন।’

অঞ্জন বন্দ্যোপাধ্যায় তার ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে আকাশ বাংলা, ইটিভি বাংলায় কাজ করেছেন। এর আগেও ২৪ ঘণ্টার সঙ্গে বেশ কিছু বছর কাটিয়েছিলেন তিনি। এরপর আনন্দবাজারের ডিজিটাল বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি। সেখান থেকে সম্প্রতি জি ২৪ ঘণ্টার দায়িত্ব নেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য