,

বিমান হামলায় পুরো পরিবার শেষ, বাঁচার লড়াইয়ে শিশুটি

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিন ভূখণ্ডের গাজা উপত্যকার পশ্চিমে শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন এক পরিবারের ১০ সদস্য। বেঁচে গেছে শুধু ওই পরিবারের পাঁচ মাস বয়সের এক শিশু। গুরুতর আহত শিশুটি এখন বাঁচার লড়াই করছে।

শিশুটির নাম ওমর আল হাদিদি। হামলায় শিশুটির মা, চার ভাইবোন ও স্বজন নিহত হন। শনিবার সেখানে হামলা চালানো হয়। খবর বিবিসি ও এএফপির।

হামলার সময় শিশুটির বাবা মোহাম্মদ আল হাদিদি বাড়িতে ছিলেন না। তিনি বলেন, ‘ওই শরণার্থী শিবির থেকে কোনো রকেট হামলা চালানো হয়নি। সেখানে শুধু শিশু ও নারী ছিল। কোন অপরাধে তাদের এভাবে মেরে ফেলা হলো?’ তিনি আরও বলেন, শরণার্থী শিবিরে গাজা থেকে কোনো রকেট হামলা চালানো হয়নি। ইসরায়েলি হামলায় তাদের এভাবে মেরে ফেলা হলো।

শিশু ওমরের চিকিৎসক বলেন, ‘পাঁচ মাস বয়সী শিশুটির অবস্থা ভালো নয়। তার পায়ের হাড় ভেঙে গেছে। সারা শরীরে আঘাতের চিহ্ন।’

ইসরায়েলি হামলায় নারী ও শিশুদের নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ফিলিস্তিনিরা তেল আবিবকে লক্ষ্য করে রকেট ছুড়েছে। তেল আবিব থেকে অনেকে নিরাপদ জায়গায় পালিয়ে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য