শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে চাঁদ দেখা নিয়ে বিতর্ক, একটি রোজা কাজার আহ্বান!

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটির সাবেক চেয়ারম্যান মুফতি মুনিবুর রহমান দাবি করেছেন, শাওয়াল মাসের চাঁদ না দেখেই চাঁদ দেখা কমিটি ঈদ পালনের ঘোষণা দিয়েছে।

তাই পাকিস্তানের মুসলমানদেরকে সম্বোধন করে তিনি বলেন, আপনারা এক দিনের রোজা ও এক দিনের ই’তিকাফের কাজা করে নিন।

তিনি বলেন, পাকিস্তানের বর্তমান চাঁদ দেখা কমিটির মনগড়া এই সিদ্ধান্তের জন্য সারারাত আমি কেঁদেছি।

বৃহস্পতিবার ঈদ জামাতের আগে করা বয়ানে মুফতি মুনিবুর রহমান বলেন, সরকারের মর্জিমাফিক চলতে পারে এমন পুতুল একটি চাঁদ দেখা কমিটি বানানো হয়েছে। তারা কাসেম খান মসজিদের মুফতি শিহাবুদ্দীনের অপেক্ষায় ছিল। যখনই তিনি চাঁদ দেখার ঘোষণা দিলেন, তখন চাঁদ দেখা কমিটিও ঈদের ঘোষণা করল।

এর আগে বুধবার রাত ১১.৩২-এ চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেয় পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি। এর আগে পর্যন্ত সবাইকে অপেক্ষায় রাখা হয়।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ আগেই জানিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশে বুধবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সন্ধ্যার পর সাক্কুর, লাহোর, করাচি ও কোয়েটার আঞ্চলিক কমিটিগুলো ঘোষণা করে দেয় যে তাদের এলাকায় চাঁদ দেখা যায়নি।

সবাই যখন শুক্রবারে ঈদ করার প্রস্তুতি সম্পন্ন করছে, তখনই পেশোয়ারে চাঁদ দেখার তথ্য পাওয়া যেতে থাকে।

ইসলামাবাদে রুয়াত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খবির আজাদ সংবাদ সম্মেলনে জানান, বেলুচিস্তানের চামান, কিল্লা সাইফুল্লাহ ও পাসনি, খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার ও সিন্ধুর মিরপুরখাস থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে। ফলে বৃহস্পতিবারই ঈদ হবে। তবে এমন সিদ্ধান্তে পাকিস্তানের অনেক আলেম অসন্তোষের কথা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা