,

আরব-ইসরাইলিদের ওপর ইহুদি মৌলবাদীদের হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বেশ কয়েকটি শহরে কট্টরপন্থী ও উগ্রবাদী ইহুদিরা এবার দেশটির আরব-মুসলিমদের ওপর হামলা চালিয়েছে।

এ সব হামলায় এ পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেছে। গৃহযুদ্ধ বাধার আশঙ্কায় ইসরাইল সরকার লুদসহ কয়েকটি শহরে কারফিউ জারি করেছে।খবর জেরুজালেম পোস্ট ও ইয়েনিসাফাকের।

কট্টরপন্থী ও উগ্রবাদী ইহুদিরা বুধবার বেতইয়াম, লুদ, একর, তিবেরিয়াস ও সীমান্তবর্তী জাফা শহরে আরব- মুসলিমদের (ইসরাইলি মুসলিম নাগরিক) বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে।

তেলআবিবের কাছে বেতইয়াম শহরে মোটরসাইবেল আরোহী এক আরব মুসলিমকে একদল বর্ণবাদী কট্টর ইহুদি নির্মমভাবে পিটিয়ে তার নিথর দেহ রাস্তার মাঝখানে ফেলে যায়। ইসরাইলের রাষ্ট্রীয় টিভি চ্যানেল কানে সরাসরি ওই ঘটনার ফুটেজ দেখানো হয়।

সোমবার লুদ শহরে এক আরব-মুসলিমকে ছুরিকাঘাতে হত্যা করে উগ্রবাদী ইহুদিরা। মঙ্গলবার তার জানাজার সময় ইহুদি ও আরব-মুসলিমদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এর পরই সেখানে গৃহযুদ্ধের আশঙ্কায় কারফিউ জারি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য