,

জনগণের সেবা করাই রাজনীতির প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী

news-image

চাঁদপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, রাজনীতির প্রধান লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা, দুর্যোগে জনগণের পাশে থাকা। আমরা যারা শেখ হাসিনার কর্মী তারা সবাই এই আদর্শ লালন করি। তাই এক বছরেরও অধিক সময় হতে চলা করোনার মহাদুর্যোগে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবসময় জনগণের পাশে রয়েছেন।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় সাড়ে ৭ হাজার পরিবারকে ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. দীপু মনি। তিনি ভার্চুয়াল সভার মাধ্যমে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রত্যেকের উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, সেমাই, চিনি ও দুধ।

ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে জনগণের পাশে থাকা, দুর্যোগে সমব্যথী হয়ে মানুষের সাথে থাকা। বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী হতে পেরেছি বলেই জনগণের পাশে সবসময় আছি এবং থাকি। বর্তমানে যে অতিমারি করোনার মহাদুর্যোগ চলছে, এ অবস্থায় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগে জনগণের পাশে থাকতে হবে। তাহলে আর কোনো সমস্যা হবে না। যে কোনো কাজ সমন্বিত উদ্যোগে সমন্বিতভাবে করা হলে সব কিছুতেই স্বচ্ছতা থাকে এবং সকলের কাছে গিয়ে পৌঁছে।

ভার্চুয়াল সভায় অতিথি হিসেবে অংশ নেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু