,

নূরের বিরুদ্ধে আরও দুই মামলা

news-image

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দেবিদ্বারের পর এবার মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আওয়ামী লীগকে কটাক্ষ করে বক্তব্য ও ধর্মীয় মূল্যবোধে আঘাতের অভিযোগে মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব সেলিম সরকার ও বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।

মামলা দুটির বিষয়ে রবিবার রাতে নিশ্চিত করে মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা পুলিশ।

জানা যায়, রবিবার দুপুরে মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব সেলিম সরকার, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও সভাপতি আতিকুর রহমান হেলাল অভিযোগ দায়ের করেন।

পরে সদস্য সচিব সেলিম সরকারের অভিযোগটি আমলে নেয় মুরাদনগর থানা পুলিশ।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান রবিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সেলিম সরকার, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও সভাপতি আতিকুর রহমান হেলাল একই সময়ে অভিযোগ দায়ের করেন। পরে সদস্য সচিব সেলিম সরকারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে বাঙ্গরাবাজার থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া মামলায় উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে সাবেক ঢাকসু ভিপি নুরুল হক নূর উসকানিমূলক, আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। এরই প্রতিবাদের অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী হিসেবে নূরের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য বাঙ্গরা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

রবিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু