,

উখিয়ার ক্যাম্প থেকে স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গার লাশ উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির থেকে তিন রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে নিজেদের মধ্যে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে।

নিহত তিনজনের দুইজন স্বামী-স্ত্রী ও অপরজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শী প্রতিবেশী রোহিঙ্গাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইস্ট ক্যাম্পের ডি-৭ ব্লকে শুক্রবার সন্ধ্যায় এ ত্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে। নিহত তিন রোহিঙ্গারা হলেন, উক্ত ক্যাম্পের একই ব্লকের আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), তার স্ত্রী মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)।

প্রতিবেশী ও নিহতের আত্মীয় স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। তাদের সংসারে ৩টি শিশুও রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের ব্যাপারে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু যারা ব্লক ও হেড মাঝি আছে তারা শালিস বিলম্বিত করায় এ খুনের ঘটনা ঘটেছে বলে তাদের অভিমত।

কুতুপালং উক্ত ক্যাম্পের ইনচার্জ এর দায়িত্বে থাকা উপ-সচিব মো. রাশেদুল ইসলাম খুনের ঘটনা নিশ্চিত করেন বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী, স্ত্রী ও শ্যালিকাসহ তিনজন খুন হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সন্জুর মোর্শেদ জানান, শরণার্থী শিবিরে তিন খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে পারিবারিক কলহের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেলেও বিস্তারিত তদন্তের পর নেপথ্যে কোন বিষয় থাকলে জানা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু