,

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরকে আসতে দেবেন না ছোট ভাই কাদের মির্জা

news-image

নোয়াখালী প্রতিনিধি : বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাটিতে আসতে দেবেন না ছোট ভাই আবদুল কাদের মির্জা। আজ শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে দেওয়া বক্তৃতায় বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা এ ঘোষণা দেওয়ার পাশাপাশি অভিযোগ করেছেন, ওবায়দুল কাদেরের নির্দেশে তাঁকে বসুরহাট পৌরসভায় পুলিশ অবরুদ্ধ করে রেখেছে।

এর আগে শুক্রবার দুপুরের দিকে আরেকটি ফেসবুক লাইভে কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেছেন, ‘গতকালও বাদল (মিজানুর রহমান) আপনাকে গালাগাল করেছে, রাজাকারের সন্তান বলেছে রুপালী চত্বরে প্রকাশ্যে; আপনার শরম আছে? লজ্জা আছে? শরম থাকলে আপনি রিজাইন দিয়ে ঢাকায় উঠে যাইতেন। আপনি দলকেও ক্ষতিগ্রস্ত করছেন। আমি সবাইকে চিনি, ওপর থেকে নিচ পর্যন্ত।’

বিকেলের ফেসবুক লাইভে কাদের মির্জা বলেন, ‘আজকে আমার বিরুদ্ধে পুলিশ, প্রশাসন লেলিয়ে দিয়েছে, এটা কিসের ইঙ্গিত বহন করে? আমি জানতে চাই। আপনি যতই ষড়যন্ত্র করেন ওবায়দুল কাদের সাহেব, আমার মুখ বন্ধ করতে পারবেন না। গ্রেপ্তার করে গুলি করে মেরে ফেলবেন? ’

কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে হামলার শিকার হয়ে আমার ছেলেরা ঢাকায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওবায়দুল কাদের সাহেব কোনো খোঁজখবর নেননি। বরং এখানে আমার বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিয়েছেন, সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছেন। থানায় এখনো সন্ত্রাসীরা অবস্থান করছে। থানা সন্ত্রাসীদের হাতে জিম্মি। উপজেলা প্রশাসন সন্ত্রাসীদের হাতে জিম্মি।’

কাদের মির্জা অভিযোগ করেন, ‘ওবায়দুল কাদের প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাঁর স্ত্রীকে বাঁচানোর জন্য ব্যস্ত। তাঁর দুর্নীতিবাজ স্ত্রী বাঁচতে পারবেন না। কোনো সুযোগ নেই। আজকে গরিব কর্মীরা দুই বেলা খেতে পারেন না। তাঁদের জেলে যেতে হয়। ওসি তাঁদের এখানে এনে মারধর করেন। একরাম-নিজামের সন্ত্রাসীরা ও ইশারাতুন্নেসা কাদেরের সন্ত্রাসীরা আজকে সব করছে।’

কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, ‘আপনার অস্তিত্ব এই কোম্পানীগঞ্জের মানুষ একদিন শেষ করে ফেলবে। আপনাকেও ছেড়ে দেবে না। কোম্পানীগঞ্জের মাটিতে এটার সমাধান যদি না হয়, আপনি আসতে পারবেন না। প্রয়োজনে আমার রক্ত ঝরবে। আমার পরিবারের সদস্যদের রক্ত ঝরবে। আপনাকে কোম্পানীগঞ্জের মাটিতে আর আসতে দেব না।’

বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে কাদের মির্জা প্রায় ১৫ মিনিটের ফেসবুক লাইভ বক্তৃতায় আরও বলেন, ‘তুমি জেলে দেবে, হত্যা করবে? তোমাকে আমরা ভয় করি না। তোমার খাইও না, পরিও না। তোমার কারণে আমার একটা ভাই ফাঁস নিয়ে মারা গেছে। আজ তোমার স্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তোমার শ্বশুরপক্ষের লোকজন হাজার কোটি টাকার মালিক হয়েছে।’ সূত্র : প্রথম আলো

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান