,

মোস্তাফিজের প্রশংসায় বাংলায় টুইট রাজস্থানের

news-image

স্পোর্টস ডেস্ক : রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে বল হাতে প্রায় নিষ্প্রভ ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। পরের ম্যাচে আর তাকে মাঠে নামানো হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। কিন্তু দলের মূল পেসার আরচার এবং পেস অলরাউন্ডার স্টোকসের অনুপস্থিতিতে দ্বিতীয় ম্যাচেও সুযোগ পেলেন মোস্তাফিজ।

আর এ সুযোগ পেয়ে প্রথম ওভারেই ভেলকি দেখান এ বাঁহাতি পেসার। পাওয়ার-প্লে শেষে সপ্তম ওভারটি করতে মোস্তাফিজের হাতে বল তুলে দেন সঞ্জু স্যামসন।

নিজের প্রথম ওভারে একের পর এক স্লোয়ার দিয়ে মাকুর্স স্টইনিসকে পরাস্ত করেন মোস্তাফিজ।

মোস্তাফিজের শর্ট লেন্থের প্রথম বলটি কোনোমতে কভারে ঠেলে দিয়ে এক রান নেন পন্ত। বাকি ৫ বলে আর স্ট্রাইক রোটেট করতে পারেননি দুই ব্যাটসম্যান। পর পর তিনটি বল ডট দেন মোস্তাফিজ। ওভারের পঞ্চম বলটি আউটসাইড এজ হয়ে স্টাম্পের পাশ কেটে বেরিয়ে যেতে থাকলে ডিফেন্ড করার চেষ্টা করেন স্টইনিস। কিন্তু পুরোপুরি ব্যর্থ হন। তার ব্যাটকে ছুঁয়ে সোজা চলে যায় উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসে।

সব মিলিয়ে ৬ বলে ১ রান দিয়ে ১ উইকেট শিকার করেন মোস্তাফিজ।

প্রথম উইকেট পাওয়ার পরই বাংলায় টুইট করে রাজস্থান রয়্যালস। তাদের টুইটে লেখা হয়— ‘পয়লা তে পয়লা, এই তো চাই’।

দিল্লির বিপক্ষে মোস্তাফিজ নিজের দ্বিতীয় উইকেটটি নেন নিজের চতুর্থ ওভারে। শেষ ওভারের দ্বিতীয় বলে টম কারানের স্টাম্প ভাঙেন এই কাটার মাস্টার।

উনাদকাত ও মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ১৪৭ রানের বেশি করতে পারেনি দিল্লি ক্যাপিটালস।

দ. আফ্রিকার টি-টোয়েন্টি স্পেশালিস্ট ডেভিড মিলারের ৬২ রানের পর শেষ ২ ওভারে ক্রিস মরিসের ৪ ছক্কায় ম্যাচ জিতে নেয় রাজস্থান।

ম্যাচশেষে দলকে অভিনন্দন জানাতে ভোলেননি মোস্তাফিজ। জয়ের নায়ক ক্রিস মরিসকেও অভিনন্দন জানান কাটার মাস্টার।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা