,

অভ্যুত্থানবিরোধী ‘নীরব ধর্মঘট’ মিয়ানমারে

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে এবার অভ্যুত্থানবিরোধী ‘নীরব ধর্মঘট’ ডাকা হয়েছে। শুক্রবারের এ ধর্মঘটে বাড়িতে থেকেই জান্তাবিরোধী আন্দোলনে নিহত ৭০০-এর বেশি মানুষকে স্মরণ করতে এবং ঘর থেকে বের হলে কালো কাপড় পরতে বলা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির লাখ লাখ মানুষ রাস্তায় নেমে সেনাশাসনের বিরুদ্ধে তাদের সরব অবস্থান ব্যক্ত করেছেন।

রক্ত দিয়ে, নির্যাতন-নিপীড়ন উপেক্ষা করে দিনের পর দিন তারা জান্তাবিরোধী আন্দোলন চালিয়ে গেছেন।

সাম্প্রতিক দিনগুলোতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের মাত্রা বেড়ে যাওয়ায় গণতন্ত্রপন্থি আন্দোলনের কর্মীরা প্রতিবাদের নিত্যনতুন উপায় বের করার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে শুক্রবার এ ‘নীরব ধর্মঘট’ ডাকা হয়েছে।

বিক্ষোভকারীদের অন্যতম নেতা এই থিনজার মং বলেন, চলুন, সড়কগুলোকে নীরব করে ফেলি। নিজেদের জীবন বিলিয়ে দেওয়া শহীদদের প্রতি শোক দেখাতে আমরা এই নীরব ধর্মঘট করব। এ নিঃশব্দ কণ্ঠই উচ্চস্বরে কথা বলবে।

‘নীরব ধর্মঘটের’ আগের রাতেই মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মিংগিয়ানে সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য