,

মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ নিখোঁজ, থানায় জিডি

news-image

অনলাইন ডেস্ক :হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা নিখোঁজ দাবি করে ও তার জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঝর্নার বড় ছেলে আব্দুর রহমান। শনিবার রাতে পল্টন থানায় এই জিডি করা হয়।

আব্দুর রহমান তার জিডিতে উল্লেখ করেন, ‌‘আমি বেশ কিছুদিন ধরে আমার মা জান্নাত আরা ঝর্ণার সাথে যোগাযোগ করতে না পেরে ধানমন্ডির নর্থ সার্কুলার রোডের বাসায় যাই। সেখান থেকে বাড়ির মালিক আমাকে জানায় ৯ এপ্রিল তিনি বাসা থেকে বের হয়ে গেছেন। আর আসেননি। আমি আমার মায়ের কক্ষে প্রবেশ করি এবং দেখতে পাই আমার মায়ের ব্যক্তিগত তিনটি ডায়েরি। একটি সাদা রঙের ক্লিপ দিয়ে স্পাইরেল করা নীল ও ধূসর রঙের। অন্য একটি ডায়েরি আরবি লেখা এবং নিচের দিকে জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম পলাশ নরসিংদী লেখা। সেটিতে কভারপেজ ছাড়া ১ থেকে ৮৭ পৃষ্ঠা রয়েছে। এ ছাড়া অন্য রঙের আরেকটি ডায়েরি আমার হস্তগত হয়।’

জিডিতে আরও বলা হয়, ‘আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পল্টন মোড়ে পৌঁছালে, অজ্ঞাত কয়েকজন আমাকে অনুসরণ করে। এতে আমার নিকট প্রতীয়মান হয় আমার জীবন, আমার মা জান্নাত আরা ঝরনার জীবন এবং ডায়েরিগুলো সংরক্ষণের বিষয়ে আতঙ্কিত হয়ে পড়েছি। এমতাবস্থায় আমার জীবন, আমার মায়ের জীবনের নিরাপত্তা বিধানের জন্য সাধারণ ডায়েরি করলাম।’

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ মুহূর্তে কোনো মন্তব্য করা যাচ্ছে না।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি