,

ইন্দোনেশিয়া আকস্মিক বন্যা, নিহত অর্ধশতাধিক

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

টানা ভারী বর্ষণ এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রোববার ওই প্রাণহানির ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপির।

প্রচণ্ড বৃষ্টিতে নদীর তীর এবং বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে বন্যার পানি বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী দেশ পূর্ব তিমুরেও এ বন্যা দেখা দিয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র রাদিত্য জ্যোতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বন্যা ও ভূমিধসে ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ৪১ জনকে উদ্ধার করেছেন।বন্যায় ২৭ জন নিখোঁজ আছেন। ৯ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

অন্যদিকে পূর্ব তিমুরে বন্যায় এ পর্যন্ত মারা গেছে ১১ জন। সেখানেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য