,

ঘোড়ায় চড়ে পিকেটিং করা সেই হেফাজতকর্মী গ্রেপ্তার

news-image

রাঙামাটি প্রতিনিধি : হেফাজতের হরতালে ঘোড়ায় চড়ে পিকেটিং করা সংগঠনটির কর্মী হাছান ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলায় শুক্রবার মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার দুর্গম আমতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান।

এর আগে গত ২৮ মার্চ হাছান ইমাম ঢাকায় হেফাজত ইসলামের হরতালের সময় ঘোড়ায় চড়ে পতাকা হাতে আন্দোলন করে এবং বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। সে বাঘাইছড়ি আমতলী মাদ্রাসায় আত্মগোপনে ছিল।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মাদ্রাসাটির কোনো নিবন্ধন নেই। দ্রুত মাদ্রাসাটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহের প্রধান শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম বলেন, গত দুই দিন আগে ঢাকা থেকে আমার এক ভাই তাকে এখানে বেড়াতে পাঠিয়েছিলেন। শুক্রবার গভীররাতে হঠাৎ তাকে ধরে নিয়ে যায় র‌্যাব। কেন বা কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি