,

ফেনীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন গৃহবধূ জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌসের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।

শুক্রবার সন্ধ্যায় চার সন্তান ও মা সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুরে প্রাইভেট হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দেন গৃহবধূ জান্নাতুল ফেরদৌস।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার নোয়াখালীর সেনবাগ উপজেলার তরী গরুকাটা হাজারীবাড়ির রাজমিস্ত্রি ফরহাদের স্ত্রী জান্নাতুলের প্রসব বেদনা উঠলে হাসপাতালে নেয়া হয়। সেখানে স্বাভাবিকভাবে একসঙ্গে চার সন্তান প্রসব করান গাইনি বিশেষজ্ঞ ডা. আবদুল কাইয়ুম।

ডা. আবদুল কাইয়ুম বলেন, আগের করা আল্ট্রাসনোগ্রাফির রিপোর্টের আলোকে জান্নাতুল ফেরদৌসের স্বজনরা বলেছিলেন তিন বাচ্চা রয়েছে। কিন্তু আমাদের হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি সিভিয়ার একলামশিয়া রোগে ভুগছেন। এরপর একে একে তিন সন্তান প্রসব করেন ওই মা। এরপর আরও এক সন্তান প্রসব করেন তিনি।

জান্নাতুল ফেরদৌস বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে চারটি সন্তান দান করেছেন।

নবজাতকদের বাবা ফরহাদ বলেন, আশা করি চার সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব।

একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ায় জান্নাতুল ফেরদৌসের পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু