,

আবুল হায়াত করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে

news-image

বিনোদন ডেস্ক : বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানালেন ছোট মেয়ে নাতাশা হায়াত।

এক ফেইসবুক পোস্টে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি খবরটি জানান।

নাতাশা বলেন, “কভিড-১৯ পজিটিভ হওয়ার পর গতকাল রাতে অল্প কিছু সিম্পটম নিয়ে আব্বুকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তিনি বেশ স্থিতিশীল আছেন। চিকিৎসকদের নজরদারিতে আছেন।”

এর পর দুটি অনুরোধ করেন নাতাশা। যারা তিন সপ্তাহের মধ্যে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে এ প্লাস প্লাজমা চেয়েছেন। আর তার পরিবারকে কেউ যেন ফোন কল ও এসএমএস না করেন।

অভিনেতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

এর আগে দুপুরে জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন আফসানা মিমি ও গাজী রাকায়েত। এর মধ্যে মিমি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য