,

আমেরিকা অঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে করোনা

news-image

অনলাইন ডেস্ক : আমেরিকা অঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বর্তমানে ওই অঞ্চলে ভাইরাসটির দ্বিতীয় ঢেউ চলছে। তবে এবারের সংক্রমণ গত বছরের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমেরিকা অঞ্চলের প্রধান কারিসা ইটিয়েন বুধবার এক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, কারিসা এমন সময় এই সতর্কবাণী উচ্চারণ করলেন, যখন ওই অঞ্চলের বেশকিছু দেশ করোনায় সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে হিমশিম খাচ্ছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে, আমাদের অঞ্চল গত বছরের চেয়েও বেশি সংক্রমণের মুখে পড়বে।’

‘তাই, আমাকে যতদূর সম্ভব স্পষ্ট অবস্থান নিতে দিন। যেসব জায়গায় সংক্রমণের উল্লম্ফন হয়েছে, তাদের ক্ষেত্রে দুই শব্দে আমার মূল নির্দেশনা- বাসায় থাকুন’ যোগ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য