,

রংপুরে নকল ওষুধ জব্দ ও ধ্বংস, ১ লাখ টাকা জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।বুধবার বিকেলে নগরীর পায়রা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নকল ওষুধ বিক্রির অভিযোগে ফাহিম ফার্মেসীর মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে আরও অংশগ্রহণ করেন মেট্রোপলিটন পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিরা।

রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর প্রতিনিধি ও ডিবি’র সদস্যদের উপস্থিতিতে বুধবার বিকেল ৫ টার দিকে রংপুর নগরীর পায়রা চত্ত্বর এলাকার একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ফাইম ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ পাওয়া যায়। এর বেশির ভাগই ছিল নকল এন্টিবায়োটিক। পরে জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের